ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৯ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে একাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা তৃতীয়বারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন নবনির্বাচিত সাংসদরা। শপথের পর সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে।

নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০০৯ সালে নবম সংসদ, ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলে শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালেও তিনি সংসদ নেতা ছিলেন।