সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রকৃত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার
ফাইল ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মূল্যবোধের অবক্ষয় রোধ করে সমৃদ্ধ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে প্রকৃত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সংস্কৃতি মানুষের চিন্তা চেতনার জগতকে প্রসারিত করে মানবিক গুণাবলীর সমন্বয় ঘটায়।
তিনি বলেন, নারী-পুরুষ সমতা বিধান করে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। মূল্যবোধ অবক্ষয় রোধ করার ক্ষেত্রে তরুণদের সাথে মতবিনিময় জরুরি। তাদের সাথে চিন্তা-চেতনার বিনিময় মূল্যবোধের অবক্ষয় রোধে সংস্কৃতির ভূমিকাকে আরো গতিশীল করবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে 'মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি' বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ শনিবার স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, সমগ্র জীবনের বিভিন্ন দিক, আচার-আচরণ, অভ্যাস, চিন্তা-চেতনা, নীতি-নৈতিকতা, মূল্যবোধ সব কিছুর সমন্বয়ে সমাজ ব্যবস্থার মাধ্যমে সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। সংস্কৃতির অন্যতম উপাদান মূল্যবোধ। জীবন ও সমাজ ব্যবস্থাকে চালিত করার জন্য যে জীবনবোধ মানুষ বেছে নেয় তাই মূল্যবোধ। মূল্যবোধ শিক্ষার সবচেয়ে বড় ক্ষেত্র পরিবার, কেননা পরিবার থেকেই একটি শিশু ছোটবেলা হতে এই বোধগুলো শিখে থাকে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষার সাথে সংস্কৃতির নিগূঢ় সম্পর্ক। সংস্কৃতি মানুষের চিন্তা চেতনার জগতকে প্রসারিত করে মানবিক গুণাবলীর সমন্বয় ঘটায়। বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে সকল দেশের সংস্কৃতি সকলের কাছে উন্মুক্ত। আমাদের দেশের নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি তরুণ প্রজন্মের কাছে আরো ব্যাপকভাবে তুলে ধরতে হবে। এজন্য সমন্বিত চিন্তা ও পদক্ষেপ গ্রহণ জরুরি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে ও শাহাবুদ্দিন মাহতাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ মনজুরুল ইসলাম, মোঃ ইমরুল চৌধুরী, অধ্যাপক নিসার হোসেন, ডক্টর অরূপরতন চৌধুরী, আফরিন মল্লিক, আব্দুল হাকিম, আলপনা হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











