সকল ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
চাঁদপুরের হাইমচর উপজেলায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জগন্নাথ মন্দির মন্ডপ পরিদর্শন করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সকল ধর্মের মানুষ মিলেই আমাদের বাংলাদেশ। সবাই মিলেই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি এবং দেশটাকে সুন্দর করে গড়ে তুলছি।
সোমবার রাতে চাঁদপুরের হাইমচর উপজেলায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জগন্নাথ মন্দির মন্ডপ পরিদর্শন শেষে বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিলেন, সে সংবিধানে আমাদের প্রত্যেকটি মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। সে বাংলাদেশ গড়বার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করছি। এখানে সবাই সমান অধিকার নিয়ে বাস করছে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্মে ধর্মে বৈষম্য করার কোন সুযোগ নেই, বরং নিশ্চিত করার চেষ্টা করছে যেন কোন বৈষম্য না থাকে। অতএব আমরা সবাই মিলে উৎসব পালন করছি এবং করবো। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ, চাঁদপুর হিন্দু বৈদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা অজয় কুমার ভৌমিকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








