সগিরা মোর্শেদ হত্যার আসামি মারুফ রেজার জামিন আবেদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলায় ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে জামিন চেয়ে আবেদন করেছেন মারুফ রেজা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ এসব তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চে এ আবেদন কার্যতালিকাভুক্ত রয়েছে।
৩০ বছর পর ঘটনার রহস্য উদঘাটন করে চারজনের বিরুদ্ধে গত ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক হাজার ৩০৯ পৃষ্ঠার অভিযোগপত্র রাষ্ট্রপক্ষে মোট ৫৭ জনকে সাক্ষী করা হয়।
গত ৯ মার্চ অভিযোগপত্র আমলে নিয়ে একই আদালত অভিযোগ গঠন শুনানির জন্য ১৫ মার্চ দিন ধার্য করেন। তবে ১৫ মার্চ আসামিপক্ষ সময় আবেদন করায় ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ শুনানির নতুন দিন ১৬ এপ্রিল ধার্য করেন।
মামলার আসামিরা হলেন নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা।
১৯৮৯ সালের ২৫ জুলাই রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গুলিতে নিহত হন সগিরা মোর্শেদ। এ ঘটনায় সগিরার স্বামী আব্দুস সালাম চৌধুরী রমনা থানায় মামলা করেন। পরে মিন্টু ওরফে মন্টু ওরফে মরণ নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচারও শুরু হয়েছিল।
সাক্ষ্যে মারুফ রেজার নাম আসায় মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে মারুফ রেজার আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত অধিকতর তদন্তের আদেশ ও বিচারকাজ ছয় মাসের জন্য স্থগিত করেন। দীর্ঘদিন পর মামলাটি পুনরুজ্জীবিত হয় এবং গত ১৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে সগিরার ভাশুর ডা. হাসান (৭০) ও তাঁর স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিনসহ (৬৪) চারজনকে আসামি করে এক হাজার ৩০৯ পৃষ্ঠার অভিযোগত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক রফিকুল ইসলাম।
৯ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৫ মার্চ দিন ধার্য করা হয়। এরপর করোনা পরিস্থিতির কারণে আর শুনানি হয়নি।
-জেডসি
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক


