সঙ্কটাপন্ন বরিস জনসন, নেয়া হল আইসিইউতে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ছবি: এএফপি।
ক্রমশ সঙ্কটজনক হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থা। সোমবার বিকেলে তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। রোববার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থার খুব একটা উন্নতি হয়নি।
গত ২৭ মার্চ করোনা উপসর্গ ধরা পড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। শারীরিক পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকেই ডাউনিং স্ট্রিটে নিজের বাসভবনে ১০ দিন কোয়রান্টিনে ছিলেন তিনি। কিন্তু এর পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রোববার তাকে হাসপাতালে ভর্তি করানো হলেও অবস্থার খুব একটা উন্নতি হয়নি।
গতকাল সোমবার বিকেলে তার শারীরিক অবস্থা আরও অবনতি হয়। তড়িঘড়ি আইসিইউ-তে স্থানান্তরিক করা হয় তাকে।
ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালি, স্পেন ও ফ্রান্সের। পিছিয়ে নেই ব্রিটেনও। এখানেও ভয়ানক তাণ্ডব চালাচ্ছে করোনা।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই ব্রিটেনে আক্রান্তের ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রতি দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে আষ্টম স্থানে রয়েছে ব্রিটেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সেখানে পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











