সজনে ফুলের মজাদার বড়া, চচ্চড়ি এবং ভাজি
শারমিন সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
সজনে ফুল, ছবি : উইমেননিউজ২৪.কম
সবুজ চিড়ি চিড়ি পাতার ফাঁকে ছোট ছোট সাদা ফুলগুলো হঠাৎ করেই হয়তো নজর কাড়বে না কারো। তবে যারা সজনে ফুলের বড়া, চচ্চড়ি বা ভাজি খেতে ভালোবাসে তাদের কথা আলাদা। পুরো বছরজুড়ে তারা অপেক্ষাতে থাকেন এই সময়টার জন্য। কাজেই এই ফুল তাদের নজরে পড়বেই।সময়টাই যে সজনে ফুলের। সজনে ফুল দেখতেও অনেক সুন্দর। সাদা রঙের মাঝে গোলাপি আভার এই ফুলের উপকারিতাও কিন্তু কম নয়। বসন্ত রোগ প্রতিরোধ করে এই ফুল।
জেনে নেওয়া যাক সজনে ফুলের বড়া, চচ্চড়ি ও ভাজি তৈরির রেসিপি-
সজনে ফুলের বড়া
উপকরণ : এক কাপ ফুল,এক কাপ বেসন,দুই টেবিল চামচ পেঁয়াজ কুঁচি,আদা ও রসুন বাটা আধা চা চামচ, ধনেপাতা কুঁচি এক টেবিল চামচ,সামান্য পরিমাণ হলুদের গুঁড়া,কাঁচামরিচ কুঁচি দুইটি,ডিম একটি,লবণ পরিমাণমতো,সামান্য পানি ও তেল।
প্রণালি : তেল ছাড়া পরিমাণ মতো পানি দিয়ে উপরের সব উপকরণগুলো একসঙ্গে মাখতে হবে।এরপর পছন্দ মতো আকারে গড়ে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে গেলো সজনে ফুলের বড়া।এই বড়া গরম ভাতের সাথে বা সস দিয়ে নাস্তা হিসেবেও পরিবেশন করা যায়।
সজনে ফুল ও কুমরো বড়ির চচ্চড়ি
উপকরণ : ধুয়ে রাখা সজনে ফুল ১০০ গ্রাম পরিমাণ,আলু টুকরো করে কাটা দুই কাপ,বড়ি পছন্দ মতো,হলুদ এক চামচ,শুকনো মরিচ গুঁড়ো এক চা চামচ,জিরে গুঁড়ো এক চা চামচ,লবন পরিমাণ মতো,চিনি এক চা চামচ ও সরষের তেল আন্দাজমতো।
প্রণালি : প্রথমে গরম তেলে বড়ি ভেজে গুড়ো করে রাখতে হবে। এরপর যে তেলে বড়ি ভাজা হয়েছে ঔ একই তেলে আলু ভাজতে হবে। আলু লাল হয়ে এলে ফুল দিয়ে সামান্য নেড়ে মশলা দিতে হবে। এরপর এক কাপ পানি দিয়ে হালকা আঁচে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে ভাজা বড়ি ছড়িয়ে শুকনো করে নামিয়ে পরিবেশন করতে হবে।
সজনে ফুল ভাজি
উপকরণ : ফুল দুই কাপ,রসুন কুঁচি দুই চা চামচ,পেঁয়াজ কুঁচি দুই টেবিল চামচ,কাঁচা মরিচ ফালি চারটি,শুকনো মরিচ টুকরো দুইটি।
প্রণালি : ফুলগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।এরপর কড়াইতে তেল গরম করে তাতে শুকনো মরিচের টুকরোগুলো দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে প্রথমে রসুন কুঁচি দিতে হবে। এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে নাড়তে হবে।লাল হয়ে এলে কাঁচা মরিচ ফালি ও ফুলগুলো দিয়ে দিতে হবে।ফুল নরম হয়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।
তথ্যসূত্র:ইন্টারনেট
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার

