ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১০:৫৪:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

সঠিক বিচার পাইনি, উচ্চ আদালতে যাবো: মিন্নির বাবা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হয়েছে। রায়ে রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে মিন্নির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে আদালত তার প্রতি অবিচার করেছে বলে দাবি করেছেন তার বাবা।

রায় ঘোষণার পর অসন্তুষ্টি প্রকাশ করে বুধবার দুপুরে মিন্নির বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোর বলেন, তার মেয়ে নির্দোষ। চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু মিন্নির প্রতি অবিচার করা হয়েছে। আমরা উচ্চ আদালতে যাবো।

এদিকে, রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি হলেও এতদিন কারাগারের বাইরে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। তবে বুধবার দুপুরে তার বিরুদ্ধে ফাঁসির রায় দেয়ার পরই গ্রেফতার দেখায় পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন মিন্নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবু।

আইনজীবী বাবু বলেন, রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার পরপরই মিন্নিকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হবে।

দুপুর পৌনে ২টার দিকে আলোচিত মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। ছয়জনের ফাঁসির পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও চারজনকে খালাস দেন বিচারক।

এর আগে রায় শুনতে সকাল নয়টার দিকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে আদালতে হাজির হন মিন্নি।

-জেডসি