ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১২:৫৩:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তাহমিনা বেগম (৩৮) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। সন্তানটি আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত তাহমিনা বেগম কুমিল্লা জেলার হোমনা থানার আওয়াল হোসেনের মেয়ে। 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, তাহমিনা বেগম সকাল ৯ টার দিকে বনমালা এলাকার রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময়ে তার সঙ্গে থাকা সন্তান রেললাইনের উপরে চলে যায়। ঠিক তখনই ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেন চলে আসে। সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা মারা যান। তবে সন্তানটি আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

তিনি বলেন, পরবর্তীতে নিহতের মরদেহ রেলওয়ে পুলিশ হেফাজতে আনা হয়। পরে প‌রিবা‌রের আ‌বেদ‌নের ভি‌ত্তি‌তে ময়নাতদ‌ন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হ‌য়ে‌ছে।