সন্তানের উপস্থিতিতে বাবা-মায়ের বিয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সন্তানের বয়স এখন দুই বছর। এ অবস্থায় তার বাবা-মায়ের বিয়ে দিয়েছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার ওই আদালতে ৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।
এর আগে আসামিপক্ষের আইনজীবী জাহেদ মিয়ার আবেদনে আসামি ও ভুক্তভোগীর বিয়ে আদালতে সম্পন্ন করার অনুমতি চায়। আবেদনের প্রেক্ষিতে বিচারক সাবেরা সুলতানা খানম তা মঞ্জুর করেন।
আসামি তৌহিদুল ইসলামকে তার বাবা জেবুল হক ও মামলার বাদী তার স্ত্রীর জিম্মায় জামিন দেওয়া হয়। পাঁচ হাজার টাকার মুচলেকায় আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়। এ ছাড়া বাদীকে তার বাবার জিম্মায় পাঠানোর আদেশ দেয় আদালত।
মামলা থেকে জানা যায়, আসামি তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গেই বিয়ে হয়। ভুক্তভোগী তরুণী ২০২০ সালের জানুয়ারিতে আসামি তৌহিদুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ নেন। এর কিছুদিন পরই তৌহিদুলের নজর পড়ে গৃহকর্মীর ওপর। একের পর এক কুপ্রস্তাব দেয় সে। এক পর্যায়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে তৌহিদুল। এতে অসুস্থ হয়ে পড়ে ওই গৃহকর্মী। চিকিৎসকের কাছে নিয়ে গেলে চেকআপ করে জানায় সে অন্তঃসত্ত্বা।
পরে ভুক্তভোগী বাড্ডা থানায় মামলা দায়ের করেন। এরপর ভিকটিম সেন্টারে ঠাঁই পাওয়া ভুক্তভোগী তরুণী একটি ছেলেসন্তানের জন্ম দেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





