ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৪:৫২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

সন্তানের ছবি প্রকাশ করলেন পরীমণি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী চিত্রনায়িকা পরীমণি। গতকাল সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন তার স্বামী চিত্রনায়ক শরীফুল রাজ। 
রাতে রাজ - পরীর সন্তানকে দেখার জন্য ছুটে যান আত্বিয়-স্বজনসহ অনেকে। কঠোর নিরাপত্তা বজায় থাকায়  আবার অনেকে  দেখতে ও পারেন নাই । অত:পর আজ (১১ আগস্ট) পরীমণি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করেছেন তার সন্তানের ছবি।
পরী সন্তানকে বুকে নিয়ে তোলা ছবির ক্যাপশনে লিখেছেন, তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।
এ ছাড়া ক্যাপশনে পরী জানিয়েছেন তার পুত্রের নাম, শাহীম মুহাম্মদ রাজ্য। এর আগে জানা গিয়েছিল, ছেলে হলে সন্তানের নাম রাজ্য রাখবেন পরী। মেয়ে হলে রাণী।

প্রসঙ্গত, গেল অক্টোবরের ১৭ তারিখে বিয়ের পিঁড়িতে বসেন পরীমণি। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণীন’ ছবিতে অভিনয় করতে গিয়ে রাজের প্রেমে পড়েন তিনি।