ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১:১৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

সন্তান জন্ম দিতে সাইকেলে করে হাসপাতালে মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৪ পিএম, ১৯ আগস্ট ২০১৮ রবিবার

নিউজিল্যান্ডের নারীবিষয়ক মন্ত্রী জুলি জেন্টার প্রথম সন্তানের জন্ম দিতে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে হাজির হন। গ্রিন পার্টির এই রাজনীতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, `গাড়িতে যথেষ্ট জায়গা না থাকার কারণে` তিনি সাইকেলে করেই হাসপাতালে চলে যান।

 

সাইকেল নিয়ে পার্টনারের সাথে তার এরকম একটি ছবি শনিবার বিকেলে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। অকল্যান্ড সিটি হাসপাতালের সামনে সাইকেলসহ একা দাড়িয়ে থাকা একটি ছবিও তিনি পোস্ট করেন। এর আগে গত জুন মাসে নিউজিল্যান্ডেরই প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় সন্তান প্রসব করেছিলেন।

 

আটত্রিশ বছর বয়সী জুলি জেন্টার সহকারী পরিবহনমন্ত্রীও। সাইকেল চালানোর পক্ষে প্রচারণা চালিয়ে দেশটিতে সুপরিচিত হয়ে উঠেছেন এই মন্ত্রী।

 

অনুসারীদের উদ্দেশ্যে তিনি ইন্সটাগ্রামে লিখেছেন, আমি ও আমার পার্টনার সাইকেল চালিয়ে হাসপাতালে এসেছি। কারণ সাপোর্ট ক্রুদের গাড়িতে যথেষ্ট জায়গা ছিল না। কিন্তু সাইকেল চালিয়ে আমার মনটা বেশ ভালোই হয়েছে। আপনারা আমাদের জন্যে দোয়া করবেন।

 


তিনি যে সাইকেলটি চালিয়েছেন সেটা ছিল ইলেকট্রিক বাইক। জুলি জেন্টার লিখেছেন, বেশিরভাগ সময়ই ঢালু পথে এসেছি। তারপর কৌতুক করে লিখেছে, প্রসব বেদনা ওঠার জন্যে গত সপ্তাহে আমার আরো বেশি সাইকেল চালানো দরকার ছিল।

 


মার্কিন বংশোদ্ভূত জুলি জেন্টার তার সন্তানসম্ভবা হয়ে ওঠার কথাও ইন্সটাগ্রামে ঘোষণা দিয়েই জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, সাইকেলে এখন আরো একটা সিট লাগাতে হবে।