ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৭:৩৪:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

সন্ধ্যায় আসছে মডার্নার ৩০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৯ জুলাই ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার টিকার বৈশ্বিক উদ্যোগে কোভ্যাক্সের আওতায় মডার্নার ৩০ লাখ ডোজ কোভিড-১৯ টিকা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকায় পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র জানায়, এই টিকাগুলো আজ সকালে এসে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইটের শিডিউল বদলের কারণে তা সন্ধ্যায় আসছে।

কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেয়ার ঘোষণা করেছে। এ ছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে, সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম।

গত ৩ জুন হোয়াইট হাউস আড়াই কোটি টিকা বণ্টনের ঘোষণা দিয়েছিল। তাতেও এশিয়ার দেশগুলোর জন্য ৭০ লাখ ডোজ টিকা যেসব দেশে দেয়া হবে, তার মধ্যে বাংলাদেশকে রাখা হয়।

যুক্তরাষ্ট্র তার মজুত থেকে যে টিকা সরবরাহ করবে, তা হবে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত। তবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেলে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের টিকাও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।

গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু টিকার সংকট দেখা দিলে গত ২৫ এপ্রিল সেই কর্মসূচি স্থগিত করা হয়। সে সময় টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছিল।

সম্প্রতি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের টিকা আসার পর আবারও গণটিকাদান শুরুর ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।


-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়