ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ১০:৪৭:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্ধ্যায় শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ৪ এপ্রিল ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে ৫০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় নৌযানটি তলিয়ে যায় বলে জানিয়েছে নৌ পুলিশ।

আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঘাট ছাড়ার কিছুক্ষণ পর মাঝ নদীতে লঞ্চটিকে ওই জাহাজটি ধাক্কা দেয়।

নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা জানমালের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

শহিদুল ইসলাম বলেন,‌ ‌‘এমভি হাবিব আল হাসান নামের লঞ্চটি নারায়ণগঞ্জের কেন্দ্রী ঘাট থেকে মুন্সিগঞ্জের দিকে রোববার সন্ধ্যায় ৬টায় রওনা দেয়। কয়লাঘাট এলাকায় গেলে এসকে থ্রি নামে লাইটারেজ জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় লঞ্চটি। ডুবে যাওয়ার সময় লঞ্চটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল।’