ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১১:৩২:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

সন্ধ্যা ৬টার পর ব্যাংকে নারী কর্মীদের থাকতে বাধ্য করা যাবে না: বাংলাদেশ ব্যাংক

আপডেট: ০৪:২৫ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার

Bangladesh-Bankস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ব্যাংকে সন্ধ্যা ৬টার পর নারী কর্মচারীদের অবস্থানে বাধ্য করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক রূপ রতন পাইন স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়। চিঠিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠিয়ে এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ব্যাংকিং সময়সূচির পরে কার্যদিবস শেষে কর্মকর্তা-কর্মচারী, বিশেষ করে মহিলা কর্মকর্তা বা কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। তা ছাড়া তফসিলী ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে অযৌক্তিক বরখাস্তকরণ কিংবা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। ফলে বিভিন্ন রকমের জটিলতার উদ্ভব হচ্ছে, যা সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তরায়। এ জন্য ব্যাংকিং সময়সূচির পর অর্থাৎ সন্ধ্যা ৬টায় কার্যদিবস শেষে কর্মকর্তা-কর্মচারী, বিশেষ করে নারী কর্মীকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। বিশেষ অফিশিয়াল প্রয়োজনে যদি কোনো নারী কর্মী ব্যাংকিং সময়সূচির পরও ব্যাংকে অবস্থান করেন, তবে তাঁকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক দিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকের পক্ষ থেকে ঢালাওভাবে কর্মকর্তা বা কর্মচারী ছাঁটাই বন্ধ করতে হবে। নিয়োগকালে পেশাদারির সঙ্গে প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। নিয়োগকৃত কর্মকর্তা বা কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তাদের চাকরিতে ইস্তফা, চাকরি হতে বরখাস্তকরণ কিংবা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও বাংলাদেশ ব্যাংক প্রদত্ত নির্দেশনার যথাযথ প্রতিফলন ঘটিয়ে ব্যাংকের সার্ভিস রুলস সংশোধন করে তার যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে। ৩০.০৫.২০১৫