সবকিছু খুলে বলার জন্য সময় চাইলেন শিপ্রা ও সিফাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ড সম্পর্কে যা কিছু জানেন, সব কিছুই দেশবাসীর সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন তার সহযোগী শিপ্রা দেবনাথ ও শাহেদুল ইসলাম সিফাত।
সোমবার রাতে কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনির উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তারা বলেন, মেজর সিনহা (অব.) নিহত হওয়ার ঘটনা সম্পর্কে তারা যা কিছু জানেন তার সবই দেশবাসীর সামনে তুলে ধরবেন। তবে এ জন্য তারা কিছুটা সময় চেয়েছেন।
এ ঘটনায় বিভ্রান্তিকর খবর না ছড়ানোর অনুরোধ করে শিপ্রা বলেন, যা সত্য, যা ঘটেছে তার সবই আমরা বলব, তবে এ জন্য একটু সময় দিতে হবে।
অন্যদিকে সিফাত বলেন, তার পায়ে গুলি লাগার তথ্যটি সঠিক নয়।
সংবাদ সম্মেলনে মেজর সিনহার (অব) মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
তাদের গ্রেপ্তারের পর দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার ঘটনায় আপ্লুত হয়েছেন জানিয়ে শিপ্রা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কক্সবাজারের রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলায় রোববার জামিন পেয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ। অন্যদিকে, সোমবার দুপুর সোয়া দুইটার দিকে কক্সবাজার আদালত পৃথক দুটি মামলায় জামিন মঞ্জুরের পর সিফাত কারাগার থেকে বের হয়ে আসেন।
স্টামফোর্ডের শিক্ষার্থী সিফাত, শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নূর ‘জাস্ট গো’ নামে একটি ভ্রমণের ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজারে ছিলেন। নিহত মেজর (অব.) সিনহার ইউটিউব চ্যানেলের জন্য তারা এটি নির্মাণ করছিলেন।
-জেডসি
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











