সবজির তাজা ও টাটকা রাখার উপায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ৩ মার্চ ২০১৯ রবিবার
শীত হোক আর গ্রীষ্ম যে কোন মৌসুমেই বাঙালির খাদ্য তালিকায় আমিষের পাশাপাশি থাকা চাই নিরামিষও। এই নিরামিষের মূল উপাদানই হলো বিভিন্ন প্রকারের সবজি। আর টাটকা সবজি ছাড়া নিরামিষ খেতে কার বা ভালো লাগে।
অথচ ব্যস্ত নাগরিক জীবনে কারো এতো সময়ও নেই যে রোজ রোজ বাজার করবে। তাই ফ্রিজই শেষ ভরসা। তবে সবাজি ফ্রিজে রাখার সময় কিছু পদ্ধতির অবলম্বন এবং রান্নার সময় করা কিছু কাজের মাধ্যমে সবজির তাজা ভাব বজায় রাখা সম্ভব। এছাড়াও সবজি তাজা রাখার আরো বেশ কিছু উপায় রয়েছে।
সবজি তাজা রাখার কিছু টিপস তুলে ধরা হলো।
ফ্রিজে রাখার সময় টমেটো পলিথিন ব্যাগে না রেখে ব্রাউন পেপারের প্যাকেটে করে রাখতে হবে। মাশরুমের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করতে হবে।
লেটুস পাতা, পালংশাক, সেলারির মতো সালাদের সবজি পরিষ্কার করে ধুয়ে পোর্সেলিনের কন্টেইনারে ভরে ফ্রিজে স্টোর করলে এক সপ্তাহেরও বেশি সময় টাটকা থাকবে এগুলো।
আলু বেশি দিন ভালো রাখার জন্য আলুর সঙ্গে ব্যাগে ভরে একটা আপেল রাখলে, আলু সহজে পঁচে যাবে না।
বাঁধাকপি রান্না করার সময় প্রায়ই এক ধরনের গন্ধ বের হয়। সে ক্ষেত্রে বাঁধাকপি রান্না করার সময় অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে যে পাত্রে রান্না করা হবে সেটা ঢাকা যাবে না। এছাড়া লাল বাঁধাকপি ও বিটের রং বজায় রাখার জন্য রান্না করার সময় এক চা চামচ ভিনেগার মিশিয়ে দিতে হবে।
রান্নার সময় এক চা চামচ লেবুর রস মেশালে বাঁধাকপি ও ফুলকপির সতেজ ভাব বজায় থাকবে পাশাপাশি সবজির সুন্দর সাদা রংও বজায় থাকবে।
বালুর নিচে রাখলে মূলযুক্ত সবজি বেশিদিন টাটকা থাকে। যেমন গাজর,মূলা,শালগম ইত্যাদি। শুধু এ জাতীয় সবজির মাথাটি ভেঙে বালু অথবা মাটির বক্সে ডুবিয়ে রাখতে হবে। তবে সময়মত বালু পরিবর্তন করতে হবে।
শসা কাটার এক ঘণ্টা আগে লবণ-পানিতে ভিজিয়ে রাখলে সালাদের স্বাদ বেড়ে যাবে বহু গুণ।
লেবু বেশিদিন টাটকা রাখতে চাইলে লবণের বয়মের মধ্যে রাখতে হবে।
কাঁচা মরিচ ফ্রিজে সংরক্ষণের সময় অবশ্যই মরিচের বোঁটা ফেলে দিয়ে রাখতে হবে। এছাড়া কাঁচা মরিচের বোঁটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে সামান্য চিরে এতে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়ে সংরক্ষণ করলে বেশিদিন তাজা থাকবে।
বাঁধাকপি, মটরশুঁটি, পালংশাকের মতো সবুজ সবজির তাজা স্বাদ বজায় রাখার জন্য রান্নার সময় আধা চামচ চিনি মেশাতে হবে আর লবণ মেশাতে হবে রান্নার শেষের দিকে।
লেটুশপাতার তাজা ভাব বজায় রাখার জন্য ধোয়ার সময় পানির মধ্যে অল্প লেবুর রস মেশাতে হবে।
সতেজ রাখতে পুদিনা পাতা ফ্রিজে না রেখে ফুলের তোড়ার মতো করে পানিসহ একটি বড় গ্লাসে রাখলে,অনেকদিন ভালো থাকবে। তবে প্রতিদিন গ্লাসের পানি পরিবর্তন করতে হবে।
তাছাড়া অনেক সাবধানতা অবলম্বনের পরেও সবুজ সবজি অনেক দিন ধরে ফ্রিজে রাখলে তা শুকিয়ে যেতে পারে। সবজি শুকিয়ে গেলে একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে পাতিলেবুর রস মিশিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হবে।
তথ্যসূত্র: ইন্টারনেট
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




