সবজি ও মাছের দামে আবারও চাপ, মাংস স্থিতিশীল
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নানা পণ্যের দাম। লাগাম ধরার যেন কেউ নেই। বাজারে এসে ক্রেতারা হতাশ। রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, আজ সবজি ও মাছের বাজারে দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মাছের বাজারেও মাঝারি থেকে উচ্চ দরে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। তবে মাংস ও মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
সবজি বাজার: সরেজমিনে কারওয়ান বাজার, মালিবাগ ও মতিঝিল এলাকার বাজার ঘুরে দেখা যায়—বেগুন বিক্রি হচ্ছে ১৪০–২০০ টাকা কেজি, টমেটো ১৬০–১৮০ টাকা, ঢুন্ডাল ও চিচিঙ্গা ৯০–১০০ টাকা, কাঁচা মরিচ ১৬০–২০০ টাকা, লম্বা শিম ২২০–২৪০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে।
বিক্রেতারা জানান, মাঠপর্যায়ে সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। পরিবহন খরচ বৃদ্ধিও দামের ওপর প্রভাব ফেলেছে বলে তারা দাবি করেন।
মাছের বাজার: আজ রুই মাছ বিক্রি হয়েছে ৪০০–৪৫০ টাকা কেজি, পাঙ্গাশ ২০০–২৩০ টাকা, শিং মাছ ৪৫০–৬০০ টাকা, পাবদা ৪৫০ টাকা এবং বড় ইলিশ ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ২০০ টাকা কেজি (ওজনভেদে) দরে।
মাছ বিক্রেতা সালাম মিয়া বলেন, “ইলিশ কিছুটা এসেছে, তাই দাম খুব বেশি বাড়েনি। তবে অন্যান্য মাছের সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম।”
মাংস ও মুরগি: মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০–৮০০ টাকা কেজি, খাসি বা ছাগলের মাংস ১ হাজার ১০০ টাকার বেশি, ব্রয়লার মুরগি ১৮০–২০০ টাকা কেজি এবং সোনালি মুরগি ২৮০–৩২০ টাকা কেজি দরে।
ডিম: ডিমের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০–১৫০ টাকা।
ক্রেতাদের অভিযোগ: বাজার করতে আসা চাকরিজীবী রফিকুল ইসলাম বলেন, “নিত্যপণ্যের দাম কমার কোনো লক্ষণ নেই। সবজি আর মাছের দাম বাড়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে।”
সবজি ও মাছের বাজারে দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহে দামে কিছুটা স্বস্তি মিলতে পারে।
মালিবাগ বাজারের ক্রেতা হাসান হাফিজ বলেন, “প্রতিদিন বাজারে এসে মনে হয় টাকা কম, ব্যয়টা বেশি। সবজি আর মাছের দাম কমলে ভালো হতো।”
সবজির বিক্রেতা হাসান মিয়া বলেন, “সরবরাহ কম থাকলে দাম ওঠে। আমরাও চাই ভালো সরবরাহ থাকুক, যাতে দাম একটু ভারসাম্য হয়।”
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো






