ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৪:১৩:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

সব আদালতে সাধারণ ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

সব আদালতে সাধারণ ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

সব আদালতে সাধারণ ছুটি ১৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে সরকারি ছুটির পাশাপাশি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগসহ দেশের (নিম্ন) অধস্তন আদালতগুলোতে সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বিষয়ে আজ সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ধারাবাহিকতায় দেশের আদালতেও এ ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিল নববর্ষের সরকারি ছুটিও এর সঙ্গে যোগ হবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ সর্বোচ্চ আদালতসহ দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করে একটি সার্কুলার জারি করা হয়। ওই সার্কুলারে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ৩ ও ৪ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি।গত এক এপ্রিল ওই ছুটি ৯ এপ্রিল  পর্যন্ত বাড়ানো হয়। দ্বিতীয় দফায় ৯ এপ্রিল পার্যন্ত সাধারন ছুটি দেয়া হলেও ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে।