সমগ্র কুমিল্লায় এবার ৭৯৫ মন্ডপে দুর্গাপূজা হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি।
সারাদেশের মতো আগামীকাল শনিবার জেলায় ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু হবে। এবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মহানগর এবং জেলার ১৭টি উপজেলায় ৭৯৫টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা মন্ডপগুলোকে সাজসজ্জা লাইটিং এবং পূজার আয়োজনে পূজারীবৃন্দ ব্যস্ত হয়ে পড়েছেন।
পুলিশ সুপার আবদুল মান্নান জানান- ৭৯৫টি পূজামন্ডপে বাড়তি নিরাপত্তা রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন নিজস্ব স্বেচ্ছাসেবক এবং পুলিশ ও আনসার মোতায়েন করা হচ্ছে।
সার্বজনীনতার মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য জেলা উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সার্বক্ষণিক নজরদারিতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল পাল জানান- সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসব মুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী সুষ্ঠুভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী ৫ অক্টোবর সন্ধ্যায় দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের সমাপ্তি হবে। সনাতন ধর্মের বিধান মতে এবার দুর্গাদেবীর আগমন হচ্ছে গজে এবং দেবীর গমন হবে নৌকায় এতে বসুন্ধরায় শস্য পরিপূর্ণতা পাবে।
সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সরকার কর্তৃক বরাদ্দকৃত প্রতিটি পূজামন্ডপে ৫০০ কেজি করে চাল উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এবং পৌরসভার মাধ্যেমেও পূজামন্ডপগুলোতে সহায়তা প্রদান করা হচ্ছে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








