সমতাভিত্তিক বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান স্পিকারের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সমতাভিত্তিক বিশ্ব গড়তে আইপিইউ সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন করলেই হবে না, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। অসমতা দূর করে সমতাভিত্তিক বিশ্ব গড়তে আইপিইউ সদস্যভূক্ত রাষ্ট্রগুলোর সংসদসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
মঙ্গলবার বিকেলে সার্বিয়ার বেলগ্রেডে ১৪১তম আইপিইউ সম্মেলনে ‘স্পিকার্স ডায়ালগ অন গভর্নেন্স : ইকোনমি এ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সেশনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
স্পিকার বলেন, সামগ্রিক টেকসই উন্নয়ন বান্তবায়নে নারী সমাজকে পিছিয়ে রাখলে চলবে না। দারিদ্র্যের বলয় থেকে নারীদেরকে বের করে আনতে হবে। পৃথিবীর অর্ধেক নারী জনসমষ্টিকে অবহেলা না করে তাদেরকে অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। তবেই অন্তর্ভূক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন কার্যকর হবে।
তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশের অবস্থান এখন বেশ সুদৃঢ়। জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ। এটা সম্ভব হয়েছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ বিশ্বে রোল মডেল।
এ সময় ভারত, নামিবিয়া, উগান্ডা, কাতার, সেনেগাল, সাইপ্রাসসহ বিভিন্ন দেশের স্পিকারবৃন্দ বক্তব্য রাখেন।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











