‘সমস্যা মিটে গেছে, আমরা এখন এক ছাদের নিচে’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ এএম, ২২ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির সফল দুই অভিনয়শিল্পী তারা। ভালোবাসে ঘর বেঁধেছেন, একই ছাদের নিচে তাদের সুখের সংসার। বলছি জনপ্রিয় নায়ক ওমর সানী ও প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর কথা। শোবিজের তারকাদের সংসার ভাঙার হিড়িকে তারা সুখী দাম্পত্যের উজ্জ্বল উদাহরণ হিসেবেই চিহ্নিত।
ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ইস্যুতে কয়েক দিন ধরে বেশ উত্তাল সিনেমাপাড়া। উত্তাল তো হবেই কারণ, জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে বিরক্ত ও সংসার ভাঙার অভিযোগ আনেন ওমর সানী। তবে স্বামীর ওই অভিযোগের বিপক্ষে অবস্থান নিয়ে জায়েদকে ‘ভালো ছেলে’ আখ্যা দেন মৌসুমী। যদিও পরবর্তীতে তিনি ছেলে ফারদিনের মাধ্যমে জানিয়েছেন, ‘যা বলেছি রাগের মাথায়’।
চলমান এই তর্ক-বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তবে কি এই জনপ্রিয় তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর বাজছে? তারা কি আলাদা থাকছেন? নেটিজেনদের এমন কৌতুহলী ও অনুমাননির্ভর প্রশ্নের জবাব দেন চিত্রনায়ক ওমর সানী। পরবর্তীতে মৌসুমী-ওমর সানী তার পরিবার নিয়ে রাতে খাবার টেবিলে বসে ছবি ও ভিডিও আপলোড করেন। তখন ভক্তকূলের প্রশংসার জোয়ারে ভাসতে শুরু করে তারা।
এদিকে, এই ঘটনার সময় মৌসুমী ও তার দেওয়া বক্তব্যের কোনো কোনো জায়গায় এডিট করে তা প্রচার করা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন ওমর সানী। এক অডিও বার্তায় এ কথা বলেন তিনি ।
ওমর সানী বলেন, ‘কিছুদিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেওয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে কেটে বাদ দিয়ে আপনারা অনেকে মৌসুমী ও আমাকে নিয়ে বাজে কথা প্রচার করছেন। শুধু তাই-ই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ, এগুলো বাদ দেন। এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন।’
অডিও বার্তায় এক সময়কার জনপ্রিয় এই নায়ক আরও বলেন, ‘আপনারা কি জানেন, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা সবার দোয়া, ভালোবাসায় মিটে গেছে। আমরা এখন এক ছাদের নিচে আছি, আমরা একসঙ্গে আছি, এক ঘরেই আছি। আমি, মৌসুমী, ছেলে-মেয়ে ফারদিন, ছেলের বউ আয়েশা—আমরা একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি।’
প্রসঙ্গত, এর আগে দর্শকের কাছে সানীর অনুরোধ ছিল, ‘কেউ মৌসুমীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। যদি করতেই হয়, আমাকে নিয়ে করেন। আমি আমার পরিবার সঙ্গেই থাকতে চাই। আমার ছেলে-মেয়ে, স্ত্রীকে নিয়েই থাকতে চাই। সবাই ভালো থাকবেন।’
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











