ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৮:২৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

সমাজকল্যাণ মন্ত্রী হলেন দীপু মনি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৯ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

ডা. দীপু মনি।  ছবি : সংগৃহীত

ডা. দীপু মনি।  ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রিসভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ১ লাখ ৬ হাজার ৫৬৬ ভোটে বিজয়ী হন।

দীপু মনি ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা একুশে পদক বিজয়ী ভাষা আন্দোলন কর্মী ও রাজনীতিবিদ এম.এ ওয়াদুদ। মা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা।