সমুদ্র অর্থনীতি দীর্ঘমেয়াদি সুফল আনবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাগর মহাসাগর হল মানবজাতির জন্য অবারিত সম্পদ ও অপার সম্ভাবনার উৎস। এর অনেকটাই এখন অনাবিষ্কৃত রয়েছে। সমুদ্রকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প বর্তমান বিশ্বে অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে।
তিনি বলেন, সমুদ্রকে কেন্দ্র করে সংগঠিত সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বুঝতে হবে মহাসাগর ও বিপুল সম্পদ সংরক্ষণে আমরা যত বেশি বিনিয়োগ করব, যত বেশি পদক্ষেপ নেব তা সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ বৃহস্পতিবার তৃতীয় ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) ব্লু-ইকোনমি মিনিস্টারিয়েল কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। খেয়াল রাখতে হবে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে গিয়ে যেন সমুদ্রের সুস্থ পরিবেশ নষ্ট না হয়। এজন্য সমুদ্র সংরক্ষণ নীতি নির্ধারণ ও সে অনুযায়ী কর্মকান্ড পরিচালনা করতে হবে।
শেখ হাসিনা বলেন, অপ্রিয় হলেও সত্যি মানুষ্য সৃষ্ট সমস্যার কারণে আমাদের সাগর আজ ভয়াবহ হুমকির সম্মুখীন। মাত্রাতিরিক্ত সম্পদ আহরণ, পরিবেশ দূষণ, তেল নিঃসরণ, প্লাস্টিক বর্জ্য দ্বারা দূষণ, শব্দ দূষণ এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তন এসবের অন্যতম কারণ। এর ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আইওআরএ সদস্যভুক্ত দেশগুলো সুনামি ও সাইক্লোন এর ন্যায় প্রাকৃতিক দুর্যোগ দ্বারা আক্রান্ত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের কারণে আমাদের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এটি মানবজাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপর্যয় মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খোরশেদ আলম বলেন, বাংলাদেশ বিশাল সমুদ্রসীমা অর্জন করেছে। এটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। তিনি এ অ্যাসোসিয়েশনে একে অন্যকে সহযোগিতা করার ওপর জোর দেন।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











