সমুদ্র বাঁচানো জাহাজের নকশা তৈরি করলো ভারতীয় কিশোর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
প্রতিনিয়ত দূষিত হচ্ছে সমুদ্র। জমছে বর্জ্য। মাত্রা ছাড়াচ্ছে দূষণ। এতে বিপর্যস্ত হচ্ছে সামুদ্রিক জীবন। দূষণের প্রতিকার খুঁজতে যখন বিজ্ঞানীরা ব্যর্থ হচ্ছেন, ঠিক তখনই এর সমাধানসূত্র দিল ছোট্ট একটি ছেলে। বয়স ১২ হলেও তার বুদ্ধি তুখোড়।
আর সেই বুদ্ধিতেই বাজিমাত করে সে বানিয়ে ফেলেছে ‘এরভিস’ নামে একটি জাহাজের নকশা, যা সমুদ্রের বর্জ্য সাফ করে সামুদ্রিক জীবনকে বাঁচাবে। এরই মধ্যে তার এ আবিষ্কার জায়গা পেয়েছে গ্লোবাল অর্গানাইজেশন টেডএক্স ও টেড৮ এর মতো জায়গায়। বিজ্ঞানীরাও তাজ্জব বনে গেছেন কিশোরের বুদ্ধি দেখে।
১২ বছরের হাজিক কাজি ভারতের পুনের বাসিন্দা। তার তৈরি করা জাহাজটি সমুদ্রের বর্জ্য ছেঁকে নেবে। অন্যদিকে পানি দূষণমুক্ত করে সামুদ্রিক প্রাণ বাঁচাবে। হাজিক বলে, ইন্টারনেটে সামুদ্রিক দূষণের ওপর নানা তথ্যচিত্র দেখেই আমি এমন একটা জাহাজ বানানোর কথা ভাবি।
কীভাবে কাজ করবে ‘এরভিস’? কিশোর জানায়, এই জাহাজে লাগানো থাকবে বিশেষ কয়েকটি সেন্সর। সেটি বর্জ্যসহ সমুদ্রের পানি শুষে নেবে। অন্য সেন্সর সেই দূষিত পানি থেকে আবর্জনা ও সামুদ্রিক প্রাণীদের আলাদা করবে।
এরপর চলবে পানি শোধনের পালা। প্লাস্টিক ও অন্যান্য আবর্জনাকে পাঁচটি স্তরে ভাগ করা হবে, সেগুলো জৈব সার তৈরির কাজে লাগবে। অন্যদিকে ছেঁকে নেয়া শোধিত পানি ও সামুদ্রিক প্রাণীদের ফের সমুদ্রে ছেড়ে দেয়া হবে। মাত্র নয় বছর বয়সে এ ধরনের জাহাজ তৈরির পরিকল্পনা মাথায় আসে কাজির। বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে সে।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











