সম্রাজ্ঞী উ, ইতিহাসের সবচেয়ে ধনী এক নারী
রাতুল মাঝি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
সম্রাজ্ঞী উ, ইতিহাসের সবচেয়ে ধনী এক নারী
প্রযুক্তি জগতের বর্তমান ধনকুবেরদের সম্পদের তুলনায় এক নারীর ধন এতটাই বিরাট ছিল, যে তাদের সম্মিলিত সম্পদও তার কাছে তুচ্ছ মনে হয়। ইতিহাসবিদদের মতে, প্রায় ১৩ শতাব্দী আগে চীনের সম্রাজ্ঞী উ জেতিয়ান ছিলেন ইতিহাসের সবচেয়ে ধনী নারী।
ফোর্বসের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের সম্পদ প্রায় ৭.৩ বিলিয়ন ডলার এবং ইলন মাস্কের সম্পদ পৌঁছেছে প্রায় ৬৭৭ বিলিয়ন ডলারে। তবে এই দুই ধনকুবেরের সম্মিলিত সম্পদও সম্রাজ্ঞী উ’র অনুমানিক সম্পদের তুলনায় প্রায় ১১ ট্রিলিয়ন পাউন্ড কম।
সম্রাজ্ঞী উ’র রাজকীয় যাত্রা: উ জেতিয়ানের জন্ম ৬২৪ খ্রিস্টাব্দে চীনের শানসি প্রদেশে। ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তান ছিলেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে সম্রাট তাইজং-এর প্রাসাদে সচিব হিসেবে প্রবেশ করেন। নারীদের জন্য শিক্ষা বিরল হলেও উ জেতিয়ান লেখাপড়া ও প্রশাসন নিয়ে দক্ষতা অর্জন করেন।
সম্রাট তাইজং-এর মৃত্যুর পর তার পুত্র গাওজং-এর উপপত্নী হয়ে ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। রাজনৈতিক ষড়যন্ত্র ও বিতর্কের মধ্য দিয়ে প্রথমে পর্দার আড়াল থেকে শাসন করেন। পরে ৬৯০ খ্রিস্টাব্দে নিজের ছেলেকে সিংহাসন ত্যাগে বাধ্য করে নিজেই সম্রাটের উপাধি গ্রহণ করেন এবং পরবর্তী ১৫ বছর সরাসরি চীন শাসন করেন।
সম্পদ ও ক্ষমতা: তাং রাজবংশের শাসনামলে চীন বিশ্বের মোট অর্থনীতির প্রায় ২৩ শতাংশ নিয়ন্ত্রণ করত। সেই বিশাল অর্থনৈতিক শক্তির কেন্দ্রবিন্দুতে ছিলেন সম্রাজ্ঞী উ। আধুনিক অর্থমূল্যে তার সম্পদের পরিমাণ প্রায় ১২ ট্রিলিয়ন পাউন্ড।
সম্রাজ্ঞী উ ছিলেন কঠোর ও অনেক ক্ষেত্রে নির্মম শাসক। ঐতিহাসিক নথিতে তার শাসনামলে রাজনৈতিক ও হত্যাকান্ডের অভিযোগ রয়েছে। তবে একই সঙ্গে তিনি শিক্ষা ব্যবস্থা সংস্কার করেন। তিনি মেধাভিত্তিক নিয়োগ চালু করেন এবং সামরিক অভিজাতদের ক্ষমতা কমিয়ে পণ্ডিত ও প্রশাসকদের গুরুত্ব বাড়ান-যা চীনের অর্থনৈতিক ভিত্তিকে আরো শক্তিশালী করে।
৭০৫ খ্রিস্টাব্দে ৮১ বছর বয়সে তার মৃত্যু হয়। বিতর্ক, ক্ষমতা ও সংস্কারের মিশেলে গড়া উ জেতিয়ানের শাসনামল আজও ইতিহাসবিদদের কাছে বিস্ময়কর।
সূত্র: এক্সপ্রেস, সাউথ চায়না মর্নিং পোস্ট
- থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
- দশম দিনের বইমেলা: ছুটির দিনে বইপ্রেমীদের ভিড়
- ঈদ বাজার: চলছে নারীর পছন্দের শাড়ি কেনাকাটা
- ‘গণতন্ত্রের অদম্য নারী’ সম্মান পাচ্ছেন খালেদা জিয়া
- পাঁচ তারকা হোটেলগুলোতে জমকালো ইফতার আয়োজন
- স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অনেকেই
- ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
- এ সপ্তাহের ছড়া- ‘নিসর্গ-মঙ্গল’: ফারুক নওয়াজ
- ঢাকার বাতাসে দূষণ আজ কিছুটা কম
- রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট বাতিল
- রোজায় চাহিদা বাড়ায় ডিমের দাম ঊর্ধ্বমুখী
- বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস আবহাওয়া অফিসের
- সহশিল্পীকে চড়, তানজিন তিশাকে ঘিরে সমালোচনা
- নেপালের ক্ষমতার মসনদে র্যাপার বালেন্দ্র শাহ
- ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
- উত্তর কোরিয়ার সঙ্গে পারল না বাংলাদেশ
- নবম দিনের বইমেলা: ক্রেতা নেই, নেই ভিড়
- কবি–সাহিত্যিকদের প্রাণের আড্ডাখানা ছিল বিউটি বোর্ডিং
- সহশিল্পীকে চড়, তানজিন তিশাকে ঘিরে সমালোচনা
- ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়
- সবজি কিছুটা স্বস্তিতে, মুরগির দামে সামান্য কমতি
- নিজ বাসা থেকে ডিএমসি’র নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
- রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- বিউটি বোর্ডিং: স্মৃতির উঠোনে সাহিত্যের সুর
- ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা আজ
- উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: নারী-শিশুসহ ১০ জন দগ্ধ
- স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা
- ঐতিহাসিক ৭ মার্চ আজ

