ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:০০:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার ষড়যন্ত্র হচ্ছে: খালেদা জিয়া

আপডেট: ০১:৫৩ পিএম, ৩০ জুন ২০১৫ মঙ্গলবার

khaleda_zia2স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বর্তমান সরকারকে দেশ বিরোধী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য এ সরকারকে ক্ষমতায় বসানো হযেছে।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে ২০ দলের শরীক লেবার পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, 'দেশের সঙ্কট নিয়ে আমরা প্রতিদিনি বলে যাচ্ছি। কিন্তু সরকার তা কানে তুলছে না। সরকারের কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।'
তিনি বলেন, 'সীমান্তে প্রতিদিন বাংলদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। কিন্তু সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি ভূমিকা রাখতে পারছে না। আমাদের সময়ে সীমান্তরক্ষীরা অনেক শক্তিশালী ছিল। তাদের সব ক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে।'
৩০.০৬.২০১৫