সরকারি কেনাকাটায় সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সরকারি কেনাকাটায় আরও গভীর মনোযোগী ও সতর্ক হতে এবং প্রকল্প কেনাকাটায় ব্যয়গুলো গভীরভাবে মনোযোগ সহকারে দেখা উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি ভবনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আমাদের বিভিন্ন জিনিস কেনাকাটা করতে হয় যেমন-কলম, পেন্সিল সবকিছুই। বৈঠকে এসব প্রকল্প কেনাকাটায় ব্যয়গুলো গভীরভাবে মনোযোগ সহকারে দেখা উচিত বলে একমত প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রকল্প ব্যয়ে অনিয়ম হলে সরকার বিব্রত হয়। তাই প্রধানমন্ত্রী এ বিষয়টিতে আরও গভীর মনোযোগ দিতে আমাদেরকে বলেছেন। সচিবদেরও বলেছেন।
তিনি আরও বলেন, ভারতের ঝাড়খণ্ড হতে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করার লক্ষ্যে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর থেকে মনাকষা সীমান্ত পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ' প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমন একটা সময় আসবে আমরা যে লাইন দিয়ে বিদ্যুৎ আনছি সে লাইন দিয়েই বিদ্যুৎ রফতানি করব।
এছাড়া সড়কের মান বজায় রাখা, রাস্তা প্রশস্তকরণ, ড্রাইভারদের জন্য বিশ্রামাগার স্থাপনসহ সড়ক সংক্রান্ত নির্দেশনাগুলোও আজকের বৈঠকে প্রধানমন্ত্রী আবারও দিয়েছেন।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











