ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ০:৫৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

সরকারি বাক্সে অপ্রত্যাশিত সন্তান রেখে যেতে পারবেন মা

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৮:২৯ এএম, ৭ জানুয়ারি ২০১৭ শনিবার

সন্তানধারণ জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হলেও কখনো কখনো অনেক মায়ের কাছে তা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এখনও সমাজ কুমারী মায়ের সন্তানকে স্বীকৃতি দেয় না।
এই অবস্থাটি শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে। মার্কিন দেশেও বহু অল্পবয়সী মেয়ে নিজের অপ্রত্যাশিত সন্তানকে পরিত্যাগ করতে বাধ্য হন। কিন্তু একটি শিশু সমাজের দায়বদ্ধতা। বিষয়টি মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে চালু হচ্ছে `বেবি বাক্স`।
এই বাক্সগুলিতে কোনও মা নিজের অপ্রত্যাশিত সন্তানকে রেখে যেতে পারবেন। বাক্সটির ঢাকনা খুললেই একটি অ্যালার্ট চলে যাবে পুলিশের কাছে এবং উদ্ধারকারী টিম চলে আসবে শিশুটিকে উদ্ধার করতে। প্রথমে শিশুটিকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরে তাকে স্থানান্তরিত করা হবে কোন অনাথ আশ্রমে।

এই বিভাগের জনপ্রিয়