সরকারের উন্নয়নকাজে লায়নদের সহযোগিতা প্রদানের আহ্বান
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৭ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সরকারের নানামুখী সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়ন সদস্যদের সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট-৩১৫ বাংলাদেশ’-এর ৩৭তম বার্ষিক কনভেনশন ২০২৪’-এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, বেসরকারি সেবামূলক সংস্থা হিসেবে পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রমে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল আরও বেশি অবদান রাখবে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানবকল্যাণ ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে লায়ন্স ক্লাব দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা, ছিন্নমূল মানুষের পুনর্বাসন, শিক্ষা সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযানসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, লায়ন্স ক্লাব বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে সারা বিশ্বে ৪৯ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় ১৪ লাখ লায়ন সদস্য আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।
সরকারি নানা অংশ উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এবং নিরলস কাজ করে যাচ্ছে। অর্থনীতি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রপ্রধান সরকারের পাশাপাশি লায়ন সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান লায়ন সদস্যদের উদ্দেশে বলেন, সমাজের স্বচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন, প্রজনন স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য- দুটোই আছে।
তিনি আশা করেন, লায়ন সদস্যরা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে, আর্ত-মানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে এবং মানবসেবা ও অন্যান্য কল্যাণমূলক কাজে অন্যরাও উৎসাহিত হবে।
দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার আলোকে একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনাল এর বিশিষ্ট ১৪ জন ব্যক্তিকে পুরস্কার প্রদান করেন। তিনি সেখানে একটি ফটোসেশনেও অংশ নেন।
কাউন্সিল চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মো. আবদুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য লায়ন কাজী আকরামুদ্দিন আহমেদ, লায়ন শেখ কবির হোসেন, লায়ন মোসলেম আলী খান, লায়ন্স ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান লায়ন এ কে এম রেজাউল হক ও কনভেনশন চেয়ারম্যান লায়ন শামসুন্ন নাহার হক প্রমুখ।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান











