ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৭:১৪:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সরকারের তত্ত্বাবধানে ৮টি কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালিত হচ্ছে : মেহের আফরোজ

আপডেট: ০১:০৮ পিএম, ২২ জুন ২০১৫ সোমবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন, সরকারের তত্ত্বাবধানে ৮টি কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালিত হচ্ছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্বল্পমূল্যে কর্মজীবী মহিলাদের নিরাপদ আবাসন সুবিধা প্রদানে সরকারের তত্ত্বাবধানে বর্তমানে মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন ৭টি ও জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে ১টিসহ মোট ৮টি কর্মজীবী মহিলা হোস্টেল পরিচালিত হচ্ছে। এ অধিদপ্তরে হোস্টেলসমূহে মোট সিট সংখ্যা ১ হাজার ৪০৮টি। বেগম মেহের আফরোজ বলেন, ২০০৮ সালের জুন থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ঢাকাস্থ নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে সিট সংখ্যা ৫১৬ এবং উপকারভোগী ১ হাজার ৩৬০জন, বেগম রোকেয়া কর্মজীবী মহিলা হোস্টেলে সিট সংখ্যা ২১০জন এবং উপকারভোগী ৮৪১ জন ও নওয়াব ফয়জুন্নেসা কর্মজীবী মহিলা হোস্টেলে সিট সংখ্যা ১৬০ জন এবং উপকারভোগী ৫৫৩ জন। তিনি বলেন, ঢাকার বাইরে কর্মজীবী মহিলা হোস্টেল, চাঁদগাঁও, চট্টগ্রামে সিট সংখ্যা ২১৫ জন এবং উপকারভোগী ৬২৯ জন, কর্মজীবী মহিলা হোস্টেল, বয়রা, খুলনায় সিট সংখ্যা ১৫০ জন এবং উপকারভোগী ৫১৭ জন, কর্মজীবী মহিলা হোস্টেল, বিলসিমলা, রাজশাহীতে সিট সংখ্যা ১১২ জন এবং উপকারভোগী ৭১০ জন ও কর্মজীবী মহিলা হোস্টেল, যশোরে সিট সংখ্যা ৪৫ জন এবং ১৮৯ জন। প্রতিমন্ত্রী বলেন, উল্লেখিতহ ৭টি কর্মজীবী মহিলা হোস্টেলে গত সাত বছরে বিভিন্ন মেয়াদে মোট ৪ হাজার ৭৯৯ জন কর্মজীবী নারীকে আবাসন সুবিধা প্রদান করা হয়েছে। তিনি বলেন, ২০১৬ সালের জানুয়ারিতে ওই হোস্টেলে গার্মেন্টসে কর্মরত ৭৪৪ জন নারী শ্রমিকের আবাসন সুবিধাসহ ৫০ জন শিশুর জন্য ১টি শিশু দিবাযতœ কেন্দ্রের কার্যক্রমও শুরু হবে। বেগম মেহের আফরোজ বলেন, শহীদ আইভি রহমান কর্মজীবী মহিলা হোস্টেলের ২শ’টি সিটের মধ্যে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সাত বছরে মোট ১ হাজার ১০৮ জন বোর্ডারকে সর্বোচ্চ ৫ বছর মেয়াদে সেবা প্রদান করা হয়েছে। ২২.০৬.২০১৫