সরকারের বিরুদ্ধে ঘরে ঘরে উত্তাপ চলছে : সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার
বাংলাদেশের প্রতিটি ঘরে সরকারের বিরুদ্ধে উত্তাপ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘শুধু নারী ও শিশু নির্যাতনের দিবস পালন করলে চলবে না। আমাদের রাজপথে নেমে আসতে হবে। আমরা জানি, বাংলাদেশের প্রতি ঘরে ঘরে আজকে উত্তাপ। তারা শুধু চিন্তা করছে, কখন তারা এই সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করবে। কিন্তু তারা সাহস পাচ্ছে না। কারণ জনগণ রাজপথে নামলে সরকারের সন্ত্রাসীরা তাদের শিশু সন্তান ও মেয়েকে ধর্ষণ করবে এবং পরিবারের সবাইকে হত্যা করবে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘অনেক করেছেন। অনেক দিন আপনি ক্ষমতা ভোগ করেছেন। এখন সিংহাসন জ্বলে উঠেছে। বেগম জিয়াকে মুক্তি দিন এবং জনগণের কথা চিন্তা করেন। তা না হলে তারা আপনাকে এই সিংহাসনে আর থাকতে দেবে না।’
সেলিমা রহমান অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়াকে সরকার জোর করে কারাগারে আটক করে রেখেছে। শুধু তাই নয়, ক্ষমতাসীনরা জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে। তারা জনগণকে কথা বলতে দিচ্ছে না। এসময় বেগম জিয়াকে মুক্ত করার জন্য জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা


