ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৫:৫৭:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

সরকার যে কোন সহিংস ঘটনা প্রতিরোধে বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

আপডেট: ০৫:৫১ এএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার

hasina-1417368047স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যে কোন সহিংস ঘটনা প্রতিরোধে বদ্ধপরিকর। তিনি বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন পূর্ববর্তী সময়ে এবং বিগত ৫ জানুয়ারি থেকে তিন মাসেরও অধিককাল ধরে হরতাল, অবরোধ ও আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারাসহ নাশকতা চালিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতি করেছে।’ শেখ হাসিনা বলেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১২৮ জন নিহত হয়েছে, যার মধ্যে ৭৩ জন আগুনে পোড়া। ১ হাজার ৩৯৫টি যানবাহন তারা পুড়িয়েছে। এছাড়া ৬টি লঞ্চ এবং ১৩টি ট্রেন সহিংসতার শিকার হয়েছে। ইস্যুবিহীন আন্দোলন করে তারা শুধু দেশের সম্পদের ক্ষতিই করেনি তাদের এ সকল কর্মকান্ডে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈদেশিক বিনিয়োগ অনেকাংশে নিরুৎসাহিত হয়েছে। এ সকল নাশকতামূলক কর্মকান্ড ও অরাজকতার বিরুদ্ধে সারাদেশে বিপুলসংখ্যক মামলা হয়েছে। তিনি বলেন, এসব মামলাসমূহের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ ও ২৭ ধারা অনুযায়ী প্রত্যেক জেলার দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজকে এসব আইনের অধীন আনীত অপরাধের বিচার করার এখতিয়ার প্রদান করেছে। এসব ঘটনায় দায়েরকৃত মামলাসমূহের তদন্ত কাজ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঊর্ধ্বতন অফিসার কর্তৃক তদন্ত কার্যক্রম মনিটরি করা হচ্ছে। ইতোমধ্যে যে সব মামলা বিচারিক আদালতে গেছে সেগুলোতে অপরাধীদের সাজা নিশ্চিত করার জন্য পুলিশ ও প্রসিকিউশন সচেষ্ট রয়েছে। এছাড়া অতি গুরুত্বপূর্ণ মামলাসমূহের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের মনিটরিং উপ-কমিটির সভায় আলোচনা এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হচ্ছে। ২৫.০৬.২০১৫