সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে : তারানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৫ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সাংবাদকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠন করা হয়েছে। খুব শিগগিরই তাদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ঘোষণা করা হবে। সাংবাদিক-বান্ধব বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিলে এ কথা বলেন।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমে মন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সাব-এডিটররা হচ্ছেন গণমাধ্যমের প্রাণ। তাদের কল্যাণে আমরা যথাযথ সহযোগিতা করবো।
তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে দেশের উন্নয়নে। সরকার ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই সরকার কাজ করছে এবং করবে।
ডিএসইসি’র সভাপতি কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও বায়রা’র সাবেক মহাসচিব মনছুর আহামেদ কালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার










