সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলার জনজীবন। শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় শীতের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।
বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ সহকারী রোকনুরজ্জামান জানান, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠা-নামা করছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন পঞ্চগড়ের অসহায় ও শ্রমজীবী মানুষজন। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটে চলেছেন তারা। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। কনকনে ঠান্ডা বাতাসও বইছে। শ্রীমঙ্গলে সকাল ৬টার দিকে তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে তাপমাত্রা উঠা-নামা করছে। শুক্রবার (২০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীত উপেক্ষা করে কাজে বের হয়ে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা পরদিন রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রাজধানী ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার