ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২২:১২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

সস্ত্রীক করোনায় আক্রান্ত ফখরুল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্ত্রী রাহাত আরাসহ করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।চিকিৎসকের পরামর্শে দুজনই তাদের উত্তরার বাসায় আছেন।


মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, গতকাল (১০ জানুয়ারি) মহাসচিবের স্ত্রী রাহাত আরার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। পরে আজ (মঙ্গলবার) মহাসচিবের করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে তারা দুজনই বাসাতে আছেন।

শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফখরুল ও তার স্ত্রীর খোঁজ-খবর রাখছেন।