ঈদ রেসিপি
সহজে রান্না করুন বিফ বিরিয়ানি
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২২ পিএম, ১০ আগস্ট ২০১৯ শনিবার
আসছে কোরবানির ঈদ। ঈদের মেন্যুতে থাকবে মাংসের মজাদার সব আইটেম। সহজ উপায়ে রান্না করে ফেলতে পারেন বিফ বিরিয়ানি। জেনে নিন কীভাবে রান্না করবেন।
উপকরণ
গরুর মাংস- ১ কেজি (হাড়সহ)
পোলাওয়ের চাল- আধা কেজি
আদা-রসুন বাটা- ২ টেবিল চামচ
টক দই- ৩ টেবিল চামচ
আদা বাটা- ১ চা চামচ
সয়াবিন তেল- প্রয়োজন মতো
বিরিয়ানির মসলা- দেড় টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ২ কাপ
লবণ- স্বাদ মতো
এলাচ- ৫টি
তেজপাতা- ২টি
দারুচিনি- ২ টুকরো
লবঙ্গ- কয়েকটি
আস্ত কাঁচামরিচ- কয়েকটি
আলুবোখারা- কয়েকটি
ঘি- ২ টেবিল চামচ
গোলাপজল ও কেওড়া জল- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার আদা-রসুন বাটা, টক দই, বিরিয়ানির মসলা ও কোয়ার্টার কাপ সয়াবিন তেল দিয়ে মেখে নিন মাংস। আধা ঘণ্টা রেখে দিন।
প্যানে কোয়ার্টার কাপ তেল গরম করে ১ কাপ পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ লালচে হয়ে গেলে মসলাসহ মাংস দিয়ে কষিয়ে নিন। তেল ভেসে উঠলে হালকা গরম পানি দিয়ে দিন। ফুটে উঠলে চুলার আঁচ বাড়িয়ে ঢেকে দিন প্যান। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে।
পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন ৩০ মিনিট আগে। বিরিয়ানি তৈরির জন্য প্যানে কয়েক টেবিল চামচ সয়াবিন তেল গরম করে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও এলাচ ভেজে নিন। সুগন্ধ বের হলে ১ কাপ পেঁয়াজ কুচি ভেজে নিন। লাল করে ভাজবেন না। পেঁয়াজ নরম হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিন। আদা বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নিন। চাল ঝরঝরে হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে দিন। চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। পানি ফুটে উঠলে হালকা করে নেড়ে রান্না করে রাখা মাংস দিয়ে দিন। আস্ত কাঁচামরিচ ও আলুবোখারা দিয়ে দিন। নেড়ে প্যান ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে ঢাকনায় কোনও ছিদ্র থাকলে বন্ধ করে দিন। মাঝে নেড়ে দেবেন একবার। বিরিয়ানি হয়ে গেলে ঘি ছড়িয়ে দিন। চুলা বন্ধ করে আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি