ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২৩:৩৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

সাংবাদিকসহ ১০ জনকে ধাক্কা দিয়ে পালাল প্রাইভেটকার!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ১ নভেম্বর ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে টাউনহলের সামনের সড়কে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে সিটি বাজার থেকে ডিসি মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশের একটি দোকানে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। এতে দেশ টেলিভিশন এবং কালের কণ্ঠের সাংবাদিক রফিক, একজন রিকশাচালক ও পথচারীসহ ১০ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পা ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তারা৷

জানা গেছে, প্রাইভেটকারটি নগরীর সিও বাজার হয়ে পালিয়ে গেছে। গাড়িটি ধরতে নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।