সাংবাদিক শিরিন হত্যাকান্ড, বাংলাদেশের নিন্দা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৩ পিএম, ১৬ মে ২০২২ সোমবার
আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলাহে
অধিকৃত ফিলিস্তিনী ভূখন্ডে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলাহে হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, ফিলিস্তিনীদের আত্ম-নিয়ন্ত্রণাধিকারের ন্যায্য দাবিকে স্তব্ধ করে দিতেই ইসরাইলি দখলদার বাহিনী আবু আকলেহের ওপর এ হামলা চালায়। তিনি ওই সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সেখানে ফিলিস্তিনী জনগণের বিরুদ্ধে অপরাধ ও সংঘটিত ঘটনার প্রতিবেদন তৈরি করছিলেন। এই ঘটনা সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর ইসরাইলের সহিংসতার উদাহরণ।’
এতে আরো বলা হয়, এই ঘটনা আন্তর্জাতিক আইন ও নীতি-আদর্শের সুস্পষ্ট লংঘন। আর এ জন্যই অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অধিকন্তু, বাংলাদেশ পূর্ব জেরুজালেমে আবু আকেলেহর শেষকৃত্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর ইসরাইলি পুলিশের শক্তি প্রদর্শন ও অসম্মানজনক অশোভন আচরনের নিন্দা জানাচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, হয়রানী ছাড়াই কোন মানুষের জন্য শেষকৃত্য অনুষ্ঠানে শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনায় প্রার্থনার অনুমোদন দেয়া নূন্যতম মানবিক মূল্যবোধ। আবু আকেলেহর হত্যাকান্ডের মতো এই জঘন্য অপরাধে দখলদার বাহিনী সম্পূর্ণভাবে দায়ী।
বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ঘটনার বিচার নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেয়া এবং ওপিটিতে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী





