সাংসদ মোজাম্মেল হোসেনের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাক্তার মোজাম্মেল হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার) ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে মোজাম্মেল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাষ্ট্রীয় সশস্ত্র সালাম জানানোর পাশাপাশি এই বীরমুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতির পক্ষ থেকেও।
প্রথম জানাজা শেষে হেলিকপ্টারযোগে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বাগেরহাটে। শ্রদ্ধা জানাতে তার মরদেহ বাগেরহাট শহরের রেলরোডস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে রাখা হবে। বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে জুমার নামাজের পর মোজাম্মেল হোসেনের দ্বিতীয় এবং তার গ্রামের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া হাজী রহমত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।
মোজাম্মেল হোসেন ১৯৪০ সালের ১ আগস্ট বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রহমত আলী হাওলাদার ও মা ময়ফুল বিবি। স্কুল থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত হন। তিনি ষাটের দশকে ফরিদপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে বাগেরহাট সরকারি পিসি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পাস করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে এমবিবিএস পাস করে চিকিৎসা পেশায় যোগ দেন।
মোজাম্মেল হোসেন ১৯৭৯ সালে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সেই থেকে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মোজাম্মেল। এরপর ১৯৯৬ সালে বাগেরহাট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে শেখ হাসিনার গঠন করা মন্ত্রিসভায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৯ সালে বাগেরহাট-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পাঁচবারের এমপি ডাক্তার মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




