সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল আর নেই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ এএম, ১৬ নভেম্বর ২০২২ বুধবার
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব জামিল (৮৩) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত কারণ ও ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার ছেলে রুবায়েত জামিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুব জামিলের জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। তারপর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।
মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান এবং সাংবাদিকতায় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে ১৯৮৪ সালে ব্যবসা ব্যবস্থাপনায় স্যার জগদীশচন্দ্র স্বর্ণপদক ও ১৯৯৫ সালে ব্যবস্থাপনা উৎকর্ষে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাপনা ট্রাস্ট স্বর্ণপদক অর্জন করেন তিনি।
২০০৮ সালের ২১ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহবুব জামিল। এ সময় তিনি মন্ত্রী পদমর্যাদায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
এ ছাড়া মাহবুব জামিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান, সিঙ্গার এশিয়া এবং হংকংয়ের আঞ্চলিক জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তিনি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের পরিচালক বোর্ডের উপদেষ্টা, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি এবং আইস টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








