ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৫:৪৯:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

সাকিবপত্নী শিশিরের জন্য রান্না করলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন বড় ভক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মিত ক্রিকেটের খোঁজ খবর রাখার পাশাপাশি সময় পেলে খেলা দেখতে চলে যান স্টেডিয়ামে। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা প্রায়ই বিভিন্ন কারণে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে হাসিমুখে সবার সাথে কথা বলেন তিনি। বিশ্বসেরা সাকিব আল হাসানও বহুবার সপরিবারে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এবার সাকিবের পরিবারের জন্য নিজ হাতে রান্না করলেন শেখ হাসিনা। রবিবার (২৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই বিষয়টি প্রকাশ করেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাথে সাথে বিষয়টি ভাইরাল হয়ে যায়।  

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ও প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা খাবারের ছবি পোস্ট করে ফেসবুকে সাকিবপত্নী শিশির লিখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এত ব্যস্ত সময়ের মধ্যেও নিজ হাতে আমার জন্য রান্না করলেন। এর চেয়ে বড় পাওয়া আর হতে পারে না। গতকাল যখন তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, তুমি কী কী খেতে পছন্দ করো? তিনি বলেছিলেন, এগুলো তিনি নিজ হাতে রান্না করবেন এবং পাঠিয়ে দেবেন। এই মুহূর্তে মনে হচ্ছে, আমি যেন চাঁদের দেশে আছি। জীবনের সেরা মধ্যাহ্ন ভোজ। তিনি এত ভালোবাসা ও যত্ন নিয়ে যা করেছেন তার শুধু ধন্যবাদ দেয়াটা যথেষ্ট হবে না।

-জেডসি