ঢাকা, বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ ৫:০০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

সাগর উত্তাল, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাগর এখনো উত্তাল রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় হয়ে উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এতে সাগরের সুস্পষ্ট লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে অবস্থান করছে। ফলে এসব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। লঘুচাপটি বুধবার রাতে স্থলভাগ অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে।

এর প্রভাবে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া, ঢাকার চারপাশের নদ-নদীর পানি কমতে শুরু করায় এখানকার বন্যা পরিস্থিতির আজ থেকে উন্নতি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বাতাসের গতি দক্ষিণ থেকে পূর্ব দিকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইছে। দুদিন আগে অসহনীয় গরমের সময় বাতাসের গতিবেগ ছিল ৩ থেকে ৫ কিলোমিটার। অন্যদিকে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজও অব্যাহত থাকবে। কয়েক দিনের টানা অসহনীয় গরম গতকাল বুধবার কিছুটা কমেছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার দেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে যশোরে ৭৩ মিলিমিটার। অন্যদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল যশোরে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। এর প্রভাবে বায়ুচাপে তারতম্যের আধিক্য থাকায় বাতাসের গতিবেগ বেশি হচ্ছে।

-জেডসি