ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ০:৫৯:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় ৪ দিন আটকা থাকার পর নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।

সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, আজ সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে বলেন, সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বর্তমানে গাড়িগুলো মাচালং বাজারে বিরতিতে আছে। একটু পর সেখান থেকে খাগড়াছড়ি চলে আসবে। আশা করছি সব গাড়ি নিরাপদে পৌঁছে যাবে।