ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ৯:৪০:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

সাতক্ষীরায় ‘প্রথম’ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার

সাতক্ষীরায় ‘প্রথম’ করোনা রোগী শনাক্ত

সাতক্ষীরায় ‘প্রথম’ করোনা রোগী শনাক্ত

প্রথমবারের মত সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত।

আক্রান্ত ব্যক্তি যশোরের শার্শা উপজেলায় স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত আছেন। তিনি করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর তাকে সাতক্ষীরা শহরের বাড়িতে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, ওই স্বাস্থ্যকর্মী সাতক্ষীরা থেকে যশোরে অফিস করতেন বলে তিনি শুনেছেন। তার সংস্পর্শে কারা এসেছিল তা খোঁজ নেওয়া হচ্ছে।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরার প্রথম করোনা রোগী। তবে যশোরের সিভিল সার্জনের সঙ্গে কথা বলে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী বলেন, ‘শহরের উত্তর কাটিয়া এলাকায় তার বাড়িটি লকডাউন করা হয়েছে। এবং ওই বাড়ির আশেপাশের কয়েকটি বাড়ির লোকজনকে বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে।’