ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ২:২১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

সাত দিনের কঠোর লকডাউনে সাতক্ষীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৪ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা জেলা আগামী শনিবার (৫ জুন) থেকে শুক্রবার (১১ জুন) পর্যন্ত ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত কে বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার (৫ জুন) থেকে সাত দিন জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় উপস্থিত ছিলেন- সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদসহ সংশ্লিষ্টরা।

-জেডসি