সাধারণ উপায়ে শীতেও খুশকি মুক্ত থাকুন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৮ শুক্রবার
চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ খুশকি। খুশকির সমস্যায় ভোগেননি এমন মানুষ খুব কমই আছেন। শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়ায় খুশকির সমস্যা বাড়ে। সাধারণত, মাথার ত্বকে নতুন কোষ তৈরি হয় ও পুরনো কোষ ঝরে পড়ে। কিন্তু এই প্রক্রিয়া ঠিক মতো না হলে তখনই খুশকির শিকার হন আপনি। পুরনো কোষ না ঝরতে পারলে সেগুলো মাথার মধ্যেই জমে থাকে এবং তা থেকে ছত্রাকজনিত সংক্রমণ দেখা যায়। সেই কোষগুলোই গুঁড়ো গুঁড়ো হয়ে মাথার চুলে মিশে থাকলে তাদেরই খুশকি বলা হয়।
মাথার ত্বকের প্রকৃতি, মাথা পরিষ্কারের পদ্ধতি ইত্যাদি কারণেই এই খুশকির সমস্যা আসতে পারে। তবে কিছু ঘরোয়া পদ্ধতি জানলে সহজেই এই খুশকির হাত থেকে বাঁচা যায। এই সব পদ্ধতির খরচও নামমাত্র। বরং হাতের কাছেই মজুত বেশ কিছু ঘরোয়া জিনিসের উপর ভিত্তি করেই এই সমস্যা দূর করা যায়।
খুশকিকে অবহেলা করলে তা শুধু লোকলজ্জার কারণ হয়ে ওঠে এমনই নয়, খুশকি চুলের গোড়া আলগা করে দেয়, ফলে দ্রুত চুল পড়তে শুরু করে।
রূপ বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ মানুষের অকালে চুল ঝরে যাওয়ার অন্যতম কারণ এই খুশকি। তাই দেখে নিন সে সব সহজ উপায়, যাতে শীতে তো বটেই, সারা বছরই আপনি খুশকি থেকে দূরে থাকতে পারবেন।
মেথি বাটা, আমলকির রস, ডিম ও টক দই একসঙ্গে জলের সঙ্গে ফেটিয়ে মাথায় মাখুন। সপ্তাহে দু’-তিন দিন এই প্যাক লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পর তা ধুয়ে ফেলুন। চুলের জেল্লা ফেরার সঙ্গে পিছু হঠবে খুশকির সমস্যা।
গোসেলর সময় উষ্ণ পানিতে লেবুর রস মেশান। লেবুর অ্যাসিড পানিতে মিশে চুলের রন্ধ্রে প্রবেশ করলে তা খুশকি কমায়।
পানির সঙ্গে তেঁতুল গুলে নিন। এবার তা মাথার গোড়ায় লাগিয়ে রাখুন। কিছুক্ষণ রাখার পর ধুয়ে দিন। সহজেই সারবে খুশকির সমস্যা।
জবা ফুলের রস, আমলকির রস এ সব চুলের পক্ষে খুব ভাল। চুলের ত্বককে আর্দ্র করার পাশাপাশি চুলের ঔজ্জ্বল্য বাড়াতে ও চুল ঘন করতেও কাজে আসে এ সব। খুশকি সরাতেও আস্থা রাখুন এসবে। জবা ফুল ও আমলকি একসঙ্গে বেটে লাগান চুলে। খুশকি সারাতে এই প্যাক কাজে আসে।
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা





