সানস্ক্রিন ছাড়াই গরমে ত্বক উজ্জ্বল রাখুন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৫৮ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার
প্রচন্ড গরম বাইরে৷ বাইরে বেরোলেই রোদে পুড়ে গায়ের রং-এর দফারফা৷ শুধু তাই নয়, শুকনো হাওয়ায় ত্বকের রুক্ষতা আটকায় কে? এ সময় ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ভেষজ ফেসপ্যাক। নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও কোমল। ব্রণমুক্ত ত্বকের জন্যও ভেষজ ফেসপ্যাক কার্যকর। এসব ফেসপ্যাকের কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও নেই।
হলুদ ও বেসন
৪ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁড়ো মেশান। কাঁচা দুধ ও জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
চন্দন
যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে চন্দন। চন্দন গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। উজ্জ্বল ত্বকের জন্য সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন ফেসপ্যাকটি।
অ্যারোম্যাটিক ফেসপ্যাক
১ চা চামচ চন্দনের পেস্ট, ২ ফোঁটা রোজ অয়েল, ১ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, ২ টেবিল চামচ বেসন, ১ চিমটি হলুদ গুঁড়ো ও বাটারমিল্ক মিশিয়ে তৈরি করুন অ্যারোম্যাটিক ফেসপ্যাক। ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে ত্বকের ক্লান্তি দূর হবে। পাশাপাশি টানটান থাকবে ত্বক।
ভেষজ স্ক্রাব
১ টেবিল চামচ চালের আটার সঙ্গে চন্দন গুঁড়ো মেশান। ১ চা চামচ গুঁড়ো দুধ, ১ টেবিল চামচ বেসনের সঙ্গে প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। সপ্তাহে একবার এই স্ক্রাব দিয়ে ত্বক পরিষ্কার করুন। দূর হবে মরা চামড়া।
মধু ও লেবু
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফেসপ্যাকটি ত্বকের দাগ দূর করবে। ১ টেবিল চামচ খাঁটি মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।
ভেষজ প্যাক
বেসন, ১ চিমটি হলুদ গুঁড়ো, কয়েক ফোঁটা লেবুর রসের সঙ্গে কাঁচা দুধ অথবা গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন ফেসপ্যাক। ১০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের মরা চামড়া দূর হবে। পাশাপাশি ত্বকে আসবে তারুণ্যের দীপ্তি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








