ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১:০৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

সাফারি পার্কে আরও এক জেব্রার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি মাসেই ১০টি জেব্রার মৃত্যু হলো। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির। নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে বিশেষজ্ঞ দল।

জাহিদুল কবির জানান, শনিবার সকালে একটি পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ওই দুটি জেব্রাকে চিকিৎসা দেওয়া শুরু হয়। এর মধ্যে একটি জেব্রা মারা গেছে। অপর জেব্রাটির চিকিৎসা এখনো চলছে। প্রাণী বিশেষজ্ঞরা পার্কে এসেছেন; তারা অসুস্থ জেব্রাকে বাঁচাতে কাজ শুরু করেছেন। 


উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রার মৃত্যু হয়। ৯টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আলোচনার পর জেব্রার মৃত্যুর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করে বিশেষজ্ঞ দল।