সাবিনার গান ‘এই মন তোমাকে দিলাম’ ভাইরাল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার
নতুন করে আসা সাবিনা ইয়াসমিনের গান ‘এই মন তোমাকে দিলাম’ ভাইরাল।
১৯৮২ সালে ‘মানসী’ সিনেমার কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ সংগীত দুনিয়ায় ফিরে এসেছে নতুন আঙ্গিকে। কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া এ গানটি নতুন আঙ্গিকে ঈদে মুক্তি পায় ‘দম’ সিনেমায়। গানটি নেটদুনিয়ায় ভক্তদের কাছে বেশ সাড়া ফেলেছে।
গত বৃহস্পতিবার বিকেলে ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় নতুন ‘এই মন তোমাকে দিলাম’। নতুন এ গান প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীরা পছন্দ করেছে গানটি। মুক্তির পর গানটি ১ লাখ ৯৭ হাজারেরও বেশি দর্শক দেখে ফেলেছেন।
এ গানের দৃশ্যে রয়েছেন জনপ্রিয় ঢালিউডের দুই তারকা আফরান নিশো ও পূজা চেরী। ‘দম’ সিনেমার গানের দৃশ্যে এ দুই তারকার বিয়ের দৃশ্য দেখানো হয়।
কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা এ গান নতুন আঙ্গিকে সাবিনা ইয়াসমিন গাইলেও তার সাথে এবার ডুয়েটে কণ্ঠ দিয়েছেন মোমিন ইসলাম। গানের নতুন সংগীতায়োজনে ছিলেন আরাফাত মহসিন।
রেদওয়ান রনি পরিচালিত এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি প্রযোজিত ‘দম’ সিনেমার অন্যতম বড় আকর্ষণ ছিল এই গান। ঈদে মুক্তি পাওয়া এ সিনেমার কাহিনি এগিয়েছে একজন এনজিও কর্মীর আফগানিস্তানে বন্দিদশা এবং সেখান থেকে বেঁচে ফেরার আকুতি নিয়ে।
সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আবুল হায়াত এবং ডলি জহুরের মতো গুণী তারকারা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










