সাব-এডিটর'রা গণমাধ্যমের প্রাণ : তথ্যমন্ত্রী
আপডেট: ১১:৩৬ এএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সাব-এডিটররা গণমাধ্যমের প্রাণ। কারণ, রিপোর্টারের রিপোর্টের তথ্য যাচাই-বাছাই করে তারাই প্রকৃত সংবাদকে জনগণের সামনে তুলে ধরেন। তাই পর্দার আড়ালে থাকলেও তারাই গণমাধ্যমের আত্মা বা প্রাণ।’
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সোমবার (১৩ জুলাই) ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘সবার অংশগ্রহণের নামে রাজনীতিতে আগুন সন্ত্রাসী, যুদ্ধাপরাধী, রাজনৈতিক সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত করা ও ঠাঁই দেওয়ার অপচেষ্টা চলছে। এই অন্তর্ভুক্ত করার চেষ্টা বিপজ্জনক। তাই যারা অপরাধী তাদের বাদ দিয়ে গণতন্ত্রকে টেকাতে হবে।’
গণতন্ত্রের স্বার্থে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘তথ্য মন্ত্রণালয় আপনাদের প্রতিপক্ষ না, বন্ধু। কারণ, রাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে। আর গণমাধ্যমও গণতন্ত্রে বিশ্বাস করে। তাই একে অপরকে রক্ষা করে উভয়কেই একত্রে চলতে হবে।’
এ সময় সরকারের সাংবাদিক কল্যাণ তহবিলের সহযোগীতা পাওয়ার জন্য দুস্থ সাংবাদিককের তালিকা প্রদানের জন্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, আয়োজক সংগঠনের সভাপতি নাছিমা আক্তার সোমা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন প্রমুখ।
১৪.০৭.২০১৫
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট